- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৮:৫১ এএম
বাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষতিপূরণ ও বিচার চাইলেন কৃষক
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তের হাওলা গ্রামের বাসিন্দা কৃষক মো. কালাম চৌকিদার গলাচিপা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বারের বিরুদ্ধে তাঁর বাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণ এবং গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ তুলেছেন।
লিখিত অভিযোগে মো. কালাম চৌকিদার বলেন, তাঁর বাড়ির পাশেই রাস্তা নেওয়ার মতো পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে তাঁর বসতভিটার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণের সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর অনুপস্থিতির সুযোগে কোনো ধরনের সম্মতি ছাড়াই কাজটি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, রাস্তা নির্মাণের সময় তাঁর বাড়ির বহু বছরের পুরোনো মূল্যবান গাছ কেটে ফেলা হয়। এতে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
মো. কালাম চৌকিদার বলেন, তিনি একজন অসহায় ও দরিদ্র কৃষক। দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। বর্তমানে বয়সের ভারে আগের মতো কাজ করতে পারেন না। এমন পরিস্থিতিতে এই ক্ষতি তাঁর পরিবারের জন্য বড় ধরনের আর্থিক সংকট সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি আমার ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে ন্যায়বিচার চাই।" তিনি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. ফারুক মেম্বারের
ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এই জন্য তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!