- প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১০:৪০ পিএম
বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠি।
বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের বোরহানগঞ্জ বাজার শাখা, ভোলার উদ্যোগে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় উদ্বুদ্ধ করতে গ্রাহক সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ এবং বাংলা কিউআর (Bangla QR) কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বোরহানগঞ্জ বাজার শাখা প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের প্রধান,প্রধান সড়ক ও ফটক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সাধারণ মানুষের মাঝে বাংলা কিউআর কোডভিত্তিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বোরহানগঞ্জ বাজার কৃষি ব্যাংক শাখার ২য় ব্যবস্থাপক মোঃ মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক
সঞ্জয় কুমার দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবদাস সরকার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক, ভোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জহিরুল ইসলাম, ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বোরহানগঞ্জ বাজার শাখা, ভোলা।
বক্তারা বলেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব। এ সেবার মাধ্যমে গ্রাহকরা নগদ অর্থ বহনের ঝুঁকি ছাড়াই আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি, এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে উপস্থিত গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা শাখা,কুঞ্জেরহাট শাখা সহ বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী,ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে বাংলাদেশ কৃষি ব্যাংকের এ উদ্যোগকে সময়োপযোগী ও গ্রাহকবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!