- প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৫ পিএম
বান্দরবানে টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ।
বান্দারবানে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২৮ ডিসেম্বর) টাইগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের জোন ইনচার্জ পুলিশ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সদস্য সাবরিনা রহমান সাম্মী, দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক শাকিল মোল্লা, সদস্য নাসিম ভূঁইয়া প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে শিশুদের পড়াশোনায় উৎসাহ দিতে খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। কুমিল্লা থেকে আগত সংগঠনটির সদস্যরা কক্সবাজারে কর্মসূচি শেষে করে আজ বান্দরবানে কর্মসূচি পালন করছেন । উল্লেখ্য, সংগঠনটি ২০১১ সালে কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত হয়ে সারাদেশে স্বেচ্ছায় শিশুদের নিয়ে কাজ করছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!