- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৫ এএম
বামনায় চাইনিজ কুড়াল ও ই*য়া*বাসহ আটক ১
স্টাফ রিপোর্টার
বরগুনার বামনায় নৌবাহিনীর অভিযানে রিয়ান হাওলাদার (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
নৌবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা ডিটাচমেন্টের সেকশন টহল দল অভিযান চালিয়ে রিয়ানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রিয়ান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বামনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশিদ হাওলাদার বলেন, “আটক রিয়ানের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। নতুন করে আরও মামলা প্রক্রিয়াধীন আছে।”
নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!