- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ০১:৫১ পিএম
বামনায় আঠারো পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৮ (আঠারো) ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বুকাবুনিয়া এলাকার বামনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বামনা সদর ইউনিয়নের রুহিতা এলাকার মোঃ ফারুক ফরাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫) এবং বুকাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বুকাবুনিয়া এলাকার মোঃ সেকান্দার আকনের ছেলে মোঃ হাফিজুর রহমান হাসুমনি (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার এসআই মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ আমির হোসেন, কনস্টেবল জসিম উদ্দিন ও সাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ বুকাবুনিয়া গ্রামের সামছুল হুজুরের ফার্মেসীর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উক্ত দুই তরুণকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলামের নিকট থেকে নীল পলিথিনে মোড়ানো সাদা প্লাস্টিকের কৌটায় থাকা ১৪পিস এবং হাফিজুর রহমানের জিন্স প্যান্টের পকেট থেকে ৪ পিস সর্বমোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বামনা থানার এস আই মো: মাঈনুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!