- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৯:৫২ এএম
বামনায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ কর্মীসভা অনুস্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল। সঞ্চালনায় ছিলেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মজনু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান দুলাল হাওলাদার, মহিলা দলের সোহেলা পারভিন ও তানিয়া আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান শিমুল ও রাজিব হোসেন রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাসির জমাদ্দার, সদস্য সচিব মোঃ সজিব হোসেন মুন্না, যুগ্ম আহ্বায়ক মোঃ রাহাত খান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রিদয় সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশী বায়েজিদ হোসেন শুভ, রায়হান নাজির ধলু, হাফিজুর রহমান, মেহেদী হাসান সুমন হাওলাদার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মনির হোসেন মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, কমল বিশ্বাস, জিয়াউর রহমান চৌধুরী নিক্সন, আব্দুল্লাহ আল ফয়সাল সিকদার, মোঃ কামরুজ্জামান ও মোঃ মাহমুদুল হাসান বাবু উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোর্শেদ রাসেল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে।”
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!