- প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ০৪:৫৩ পিএম
বামনায় ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ খান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। একই অভিযানে মাদক বিক্রির সাথে জড়িত আরও তিন আসামী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) বামনা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মাহিম হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ২ নং সদর ইউনিয়নের ঢুষখালী গ্রামের সামনের পাকা রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় চলছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঢুষখালী গ্রামের মোঃ হানিফ খানের ছেলে মোঃ আরিফ খানকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী ১. মোঃ হাসিবুল ইসলাম, ২. মামুন দফাদার ও ৩. মোঃ জিসান পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, তারা অন্যান্য থানা এলাকা থেকে পাইকারী মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে বামনা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল।
এ বিষয়ে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৪, তারিখ: ২১/০৭/২০২৬)।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের প্রধান অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।"
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!