- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৮:৫৮ পিএম
বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :
বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে পৌর শহরের ১ নং ওয়ার্ডে অবস্থিত জাহানারা ক্লিনিককে ১ লক্ষ টাকা, , ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুল্য তালিকা না থাকা,রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার না থাকা ও ফায়ার লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পৌর শহরের ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মুল্য তালিকা না থাকা,রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার না থাকা ও ফায়ার লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের এরকম অভিযান অব্যাহত থাকবে
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!