- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৮:৫৭ পিএম
বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জ প্রতিনিধি :
"অভয় আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে বাকেরগঞ্জ উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভেটিরিনারি সার্জন ডাক্তার মো:আমিরুল ইসলাম সোহাগ, থানা তদন্ত কর্মকর্তা সুরজীত বড়ুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংবাদিক মহিবুল ইসলাম সৌরভ,বেল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তা চাষ, পোনা মাছ উৎপাদন ও মাছ উৎপাদনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সবশেষে জেলে ও মাছ চাষীদের নিয়ে সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!