- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৯ পিএম
বাকেরগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:
বরিশালের বাকেরগঞ্জে ডাকাত সন্দেহে সোহেল খান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কবাই ইউনিয়নের চর কবাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় শাহিন হাওলাদারের দাবি, রাত ১২টার দিকে সোহেলসহ ১৪-১৫ জন ডাকাত তার ঘরে ঢুকে স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তিনি শ্বশুরবাড়ি (কাঠিপাড়া, বাউফল) অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।
পরবর্তীতে ডাকাতদল পার্শ্ববর্তী শওকত খানের বাড়িতে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় সোহেলকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
তবে নিহতের মা নিলুফা বেগম (৬০) ও স্ত্রী সাজেদা বেগম (৩০) অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, জমি লিজ সংক্রান্ত বিরোধের জের ধরে শাহিন হাওলাদার ও তার লোকজন সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে নির্মমভাবে হত্যা করেছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাত ৩টা ৪৫ মিনিটে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায় সোহেল ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”##
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!