- প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ০৩:২৬ পিএম
বাবার সম্পত্তি থেকে বঞ্চিতের অভিযোগ: ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলা প্রতিনিধি।।
ভোলায় বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগকে কেন্দ্র করে এক নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে তার সৎ ভাই ও স্বজনদের বিরুদ্ধে।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসমত আলী পণ্ডিত বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন ভোলা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা ও তার মা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা অভিযোগ করে বলেন, তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই সুযোগে তার সৎ ভাইরা বাবাকে ভুল বুঝিয়ে ও প্রভাবিত করে প্রায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন। এতে তিনি, তার মা এবং এক প্রতিবন্ধী ভাই উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে তার মাকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গত ১০ জুলাই সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে তার সৎ ভাইরা বাবাকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করান। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে বাবার সঙ্গে দেখা করতে এবং মায়ের সঙ্গে একবার সাক্ষাতের সুযোগ করে দিতে চাইলে সৎ ভাইরা প্রকাশ্যে তাকে হেনস্তা করেন।
এ ঘটনায় তিনি পুলিশে খবর দিলে উভয় পক্ষকে ভোলা সদর মডেল থানায় নেওয়া হয়। সেখানে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের পরামর্শ দিয়ে মুচলেকা নিয়ে রাত প্রায় ১টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগে তিনি বলেন, থানা থেকে বাড়ি ফেরার পর রাত আনুমানিক আড়াইটার দিকে তার এক সৎ ভাই ফোন করে পাশের নাছুদের বাড়িতে গিয়ে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলেন। তিনি মাকে সঙ্গে নিয়ে সেখানে গেলে কাউকে না পেয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার দুই সৎ ভাই এবং চাচাতো ভাই রাসেল, জুয়েল, রিয়াজ উদ্দিন নয়ন ও স্বপনসহ ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালান। হামলাকারীদের সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হামলাকারীরা সংঘবদ্ধভাবে তাকে ও তার মাকে এলোপাতাড়ি মারধর করেন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এ বিষয়ে অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা সৎ ভাই রিয়াজ উদ্দিন নয়ন হামলা বিষয় অস্বীকার করে এ বিষয়ে কিছু জানেননা বলে জানান। তারা উল্টো দাবি করেন বন্যা নিজেই তার ও তার পরিবারের উপর নানা ধরনের মানসিক ভাবে প্রভাব ফেলছি বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!