- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৮:৪১ পিএম
আত্মীয় মরদেহ বাড়ী নেয়ার পথে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে লাশ হলেন ইসমাইল
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আত্মীয় মরদেহ বাড়ীতে নেয়ার পথে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ী ফিরলেন ইসমাইল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শ (ওসি) মো: রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।
ওসি মো: রোকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সাথে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে যাচ্ছিলেন।
এসময় অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১-৪০৪৯) ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো- ব-১৫-০০৩৭) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ও আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!