- প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ০১:০৪ পিএম
আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছি মোঃ নাজমুল হুদা রিপন।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
আল্লাহর রহমতে আমি মেয়র নির্বাচিত হলে, পৌরসভার কোনো রাস্তা ঘাট কাঁচা থাকবে না ইনশাআল্লাহ। পরিকল্পিতভাবে সব কাঁচা রাস্তা ঘাট পাকা করা হবে, যাতে নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন ইনশাআল্লাহ।
আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করছি যে, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সড়ক উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, সড়কবাতি, পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হবে, ইনশাআল্লাহ।
আমি আরো অঙ্গীকারবদ্ধ যে জনগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হলে প্রতিশ্রুত প্রতিটি উন্নয়নমূলক কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ।
সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে, উন্নয়নমূলক কাজ, সর্ব প্রথমে যে কাজগুলো অতীব জরুরী সে সমস্ত কাজগুলোই জনগণের সুবিধার্থে করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
বিশেষ করে পৌরসভায় সরকারি বরাদ্দের যে সমস্ত কাজ আসবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হবে না, পৌরসভার সরকারী সকল কাজকর্ম পৌর জনসাধারণকে সাথে নিয়েই করা হবে ইনশাআল্লাহ।
পৌরসভার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং পৌর শহরে পাহারাদার দিয়ে পাহারার ব্যাবস্থা করা হবে ইনশাআল্লাহ।
পরিশেষে আল্লাহ যদি পৌর মেয়র হিসেবে কবুল করেন প্রতিশ্রুতি দিলাম সরকারি তহবিল থেকে নিজেও চুরি করবো না এবং কাউকে চুরি করতে দেবো না ইনশাআল্লাহ।
হতদরিদ্রের মাঝে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে, বিশেষ করে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, প্রতিবছর জেলেদের চাল নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করা হয়, প্রতারণার অবসান ঘটিয়ে জেলেদের চাল সঠিকভাবে বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।
পৌরবাসীর সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম দেখা হবে বিজয়ের মালা নিয়ে ইনশাআল্লাহ।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!