- প্রকাশিত: ২ আগস্ট ২০২৬ ০৪:৪৪ পিএম
আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোঃ রুহুল আমিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মোঃ আবুল কালাম আজাদ রানা, সাবেক আহ্বায়ক, বামনা উপজেলা বিএনপি।
মোঃ ফারুক হোসেন খান, অফিসার ইনচার্জ (ওসি), বামনা থানা।
মোঃ সালাহ উদ্দিন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, বামনা উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মালেক সিকদার, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি এবং অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম আকন।
এছাড়াও উপস্থিত ছিলেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপের এপিএস মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিন আল হোসাইন সেলিম সরদার, সাবেক ছাত্রনেতা মোঃ ইব্রাহিম মুক্তাদি সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দিপু সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার ও যুগ্ম আহ্বায়ক মোঃ তাওহীদ মোল্লাসহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশের দ্বিতীয় অংশ সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সুমন এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্না।
সমাবেশে বক্তারা বলেন, "নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য।" শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশিক্ষার পরিবেশ বজায় রাখা, ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ জোর দেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!