- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ০৯:৫৯ পিএম
আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার চেষ্টা চলছে”
ভোলায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী
ভোলা প্রতিনিধি।।
ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে ভোলার একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী জাকির হোসেন
লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, একই গ্রামের মৃত হারেজ খানের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদার টাকা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত আমির হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।
জাকির দাবি করেন, “আমাকে হত্যার জন্য দক্ষিণ দিঘলদীর রায়হান নামের এক যুবককে ৫ লাখ টাকা দেওয়ার অফার করেছে আমির হোসেন। যেকোনো সময় আমার ওপর হামলা হতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এবিষয়ে অভিযুক্ত আমির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান জাকির হোসেন এর কাছে টাকা পাবেন। টাকা না দেওয়ার জন্য সে সাজানো চাঁদাবাজির অভিযোগ এনে আমার সম্মানহানির চেষ্টা করছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!