- প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২১ পিএম
আ’লীগ করায় চরফ্যাশনে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে হান্নান মুন্সি
ভোলা প্রতিনিধি॥
আ’লীগ করার দায়ে ভোলার চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন এর পিতা কাজী শাহে আলমের বাড়ির জমি থেকে জোড়পূর্বক জিন্নাগড় যুবদল পরিচয়ধারী হান্নান মুন্সি ও রুহুল আমিন মুন্সি রাতের আধারে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ফেব্রুয়ারী) এমন সংবাদ পেয়ে পুলিশ ও সাংবাদিক গঠনাস্থলে গেলে মাটি কেটে স্তুব করে রাখার দৃশ্য দেখা গেছে। এদিকে ভেকু ড্রাইবার বুজতে পেরেছে হান্নান মুন্সি জোড়পূর্বক অন্যের জমি থেকে মাটি কাটছে ফলে তিনি দ্রুত ভেকু নিয়ে সটকিয়ে পড়েন।
শাহে আলম কাজী বলেন,একটি ভুয়া দলিল দেখিয়ে ৫তারিখের পর জোড়পূর্বক আমাদের সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে হান্নান মুন্সি।
সাংবাদিকেরা হান্নান মুন্সিকে প্রশ্ন করে বলেন,আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আধারে কেন চুরি করে মাটি কাটলেন উত্তরে বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এখন থেকে মাটি কাটা বন্ধ করলাম। তবে এই বাউন্ডারীর মধ্যে আমার জমি রয়েছে।
স্থানীরা জানান, হান্নান মুন্সি জিন্নাগড় যুবদল নেতা পরিচয় দিয়ে ৫আগস্টের পর কাজী শাহে আলমের চতুর পাশে বাউন্ডিরী দেয়া বাড়ির গেট ভেঙ্গে বিতরে প্রবেশ করে একটি টিন সেটের ঘর ভেঙ্গেচুরে লুটপাট করে নিয়ে যায়। এব্যাপারে কাজী শাহে আলম আদালতে মামলা করলে আদালত ওই বাড়ির উপর নিষেধাজ্ঞা দেয়। আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে গত মঙ্গলবার গভীর রাতে বাড়িতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে অন্যাত্রে নেয়ার চেষ্টা করছে।
কাজী শাহে আলম বলেন, ক্রয়কৃত সম্পত্তির চতুর পাশে বাউন্ডারী দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে। ৫তারিখের পর বিএনপির দোহাই দিয়ে রুহুল আমিন মুন্সি, হান্নান মুন্সি ও আবু কালাম মুন্সি আমরা আ’লীগ করেছি বিদায় ঘরটি ভেঙ্গে লুটপাট করে নিয়ে গেছে এখন আবার আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার চেষ্টা করছে। জোড় জুলুম করে খাওয়া তাদের কাজ।
জিন্নাগড় যুবদল পরিচয়ধারী এই হান্নান মুন্সি মূলত যুবদলের কোন নেতাই নয়, অন্যের জমি দখল করতে বিএনপির এই পরিচয় দিয়ে দলের সুনাম নষ্ট করছে বলে এলাকাবাসী দাবী করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!