- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৫ পিএম
গৌরনদীতে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের গৌরনদীতে কৃষি জমিতে চাষ কম দেওয়ার অভিযোগ তুলে পাওয়ার টিলার চালক ও তার ভাইকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা করা হয়েছে। আহতরা হলেন-কলাবাড়িয়া এলাকার আব্দুর রহিম খানের ছেলে টিলার চালক ইমরান খান ও মাহতাব খান।
আহতদের পিতা আব্দুর রহিম খান অভিযোগ করে বলেন-আমার ছেলের টিলার দিয়ে একই এলাকার আফছের আলী হাওলাদারের বোরো ক্ষেতে বুধবার সকালে চাষ দেয়। চাষ খারাপ হয়েছে অভিযোগ তুলে ওইদিন বিকেলে টিলার চালক ইমরানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আফছের। একই ঘটনার জেরধরে ওইদিন সন্ধ্যায় প্রথমে ইমরানকে কুপিয়ে জখম করে আফছের হাওলাদারের ছেলে রাকিব, আরিফ ও তার সহযোগীরা। ইমরানের ওপর হামলার খবরপেয়ে তার ভাই মাহতাব সেখানে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অভিযোগ করে তিনি আরও বলেন-এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হামলাকারীরা অভিযোগ উত্তোলনের জন্য আজ (বৃহস্পতিবার) দুপুরে হুমকি দিয়ে গেছে।
এবিষয়ে অভিযুক্ত আরিফের মোবাইল নাম্বারে কল দেওয়া হলে তার বোন ফাহিমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন- আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েও জমি চাষ দেওয়া হয়নি। যা নিয়ে বাগবিতন্ডা হয়েছে। আমার ভাইয়েরা তাদের ওপর হামলা চালায়নি বলে দাবী করেন তিনি। তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!