- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬ পিএম
অক্ষর পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিশেষ আয়োজন
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অক্ষর পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পাঠচক্র ও আলোচনা সভা।
“জ্ঞানই মুক্তি—আগামীর ভিত্তি” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় পাঠাগার প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে অক্ষর পাঠাগারের নিয়মিত পাঠক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে অক্ষর পাঠাগারের দীর্ঘ পথচলা আরও সমৃদ্ধ ও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, অক্ষর পাঠাগার ধারাবাহিকভাবে যেভাবে জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তাতে সদস্য ও নিয়মিত পাঠকদের সন্তুষ্টি বেড়েছে। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং অবসর সময়কে সৃজনশীল কাজে ব্যয় করতে গ্রন্থপাঠের বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম তোহা। সূচনা বক্তব্য প্রদান করেন রবিউল ইসলাম সানি। শেষে পাঠাগারের সহকারী পরিচালক ওমর বিন আব্দুল আজিজ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!