- স্টাফ রিপোর্টার
- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ০১:৩৯ পিএম
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির থানায় দুই অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা বাজারে বিএনপির এক নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকানঘর দখল, চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খান আপাং।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা সাজিদ খান পশ্চিম বাগধা বাজারে নিজ নামে একটি দোকানঘরের মালিক। দীর্ঘদিন ধরে ওই দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন আহসান খান আপাং। সম্প্রতি সাজিদ খান নিজে ব্যবসা করার জন্য দোকানটি ফেরত চাইলে অভিযুক্ত নেতা দোকান ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, দোকান ছেড়ে দেওয়ার বিনিময়ে বিএনপি নেতা ৫ লাখ টাকা দাবি করেন।এছাড়া স্থানীয় ব্যবসায়ী লোকমান শাহ অভিযোগ করেছেন, তার মালিকানাধীন বাজারের দুটি দোকানও দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন আহসান খান আপাং।এ ঘটনায় সাজিদ খান ও লোকমান শাহ পৃথকভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযোগ দায়েরের পর অভিযুক্ত নেতা তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।
ভুক্তভোগী সাজিদ খান গত ২৭ জুলাই আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।স্থানীয়দের দাবি, অভিযুক্ত নেতার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হলেও কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।অভিযুক্ত আহসান খান আপাংয়ের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে আগৈলঝাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ দুটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!