- প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ০১:৫৫ পিএম
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশকে মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা
নিউজ ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক পুলিশ কমিশনার ও প্রক্টরসহ বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ আদালতে ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মূল সাজাপ্রাপ্তরা
মৃত্যুদণ্ড: রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
যাবজ্জীবন কারাদণ্ড: সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।
দশ বছরের কারাদণ্ড: বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু।
পাঁচ বছরের কারাদণ্ড: সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী, সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
তিন থেকে পাঁচ বছরের সাজা: বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীমসহ কয়েকজন। স্বাচিপ নেতা ডা. সারোয়াত হোসেন চন্দন পাচ্ছেন পাঁচ বছর।
খালাস: প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে আমরা উচ্চ আদালতে আপিল করবো।”
২০২৪ সালের ১৬ জুলাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র সাঈদের ওপর গুলিবর্ষণ পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল এবং পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়ের মাধ্যমে ঐতিহাসিকভাবে সেই কলঙ্কিত অধ্যায় বন্ধ হলো।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!