- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০১:১৮ পিএম
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ সমালোচিত টিকটকার মাহি আটক
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ সমালোচিত টিকটকার মাহি আটক হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক পুরুষের সঙ্গে মাহিকে পাওয়া যায়। তাদের সঙ্গে আরও একজন তরুণীকেও আটক করা হয়েছে। তবে স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকেই থানায় নেওয়া হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন ছেলেকে থানায় আনা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দেয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গি ও নাচের কারণে মাহি ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তিনি তার দলবল নিয়ে বরিশালের ভাসমান পেয়ারা বাগানে অশ্লীল কনটেন্ট তৈরি করে ব্যাপক সমালোচিত হন। এ ঘটনায় সাধারণ মানুষ নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
এদিকে, গ্রেপ্তারের সময় উপস্থিত সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে মাহি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে মাহি দাবি করেন, তিনি হোটেলে পরিবারের সদস্যদের সঙ্গেই অবস্থান করছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!