- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৩:৫৪ পিএম
৩৪২ জন শিশু শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সুবিধা বঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়েছে। একইসাথে ১০ জন অসহায় নারীর সেলাই প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর বিডি প্রকল্পের আয়োজনে ২৫ আগস্ট বিকেলে উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, গাছের চারা বিতরণ, তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।
প্রকল্পের ম্যানেজার সান্তনু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি সুধাংশু বোস, এলসিসি সদস্য পাষ্টর এ্যালবাট বল্লভ, চার্চের সম্পাদক সুবল মিত্র।
প্রকল্পের সমাজ কর্মী বৃষ্টি রায় জানিয়েছেন, ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদানের পর ৬৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমানে আরো ১০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৪২ জন রেজিস্টার শিশুদের মাঝে তিনমাস পরপর শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, সুবিধাভোগি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!