শিরোনামঃ

যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কনফারেন্স

যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের আওতায় এক দিনব্যাপী Youth Conference (Community of Practice - CoP) অনুষ্ঠিত হয়েছে। রেডঅরেঞ্জ-এর আয়োজনে, এপ্লিফাই চেইঞ্জ-এর সহযোগিতায় এবং আভাস-এর বাস্তবায়নে আভাস প্রশিক্ষণ কেন্দ্রে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, ইয়ুথ শেয়ার নেটনেটওয়ার্ক এর সদস্য, শিক্ষক এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা আক্তার। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। কনফারেন্সে অংশগ্রহণকারীরা SRHR বিষয়ে তাদের শেখার অভিজ্ঞতা, স্কুলভিত্তিক ক্যাম্পেইনের কার্যক্রম, বাস্তব চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান তুলে ধরেন। যুবদের সক্রিয় অংশগ্রহণে প্যানেল আলোচনা, গ্রুপ ওয়ার্ক, ওপেন ফোরাম এবং আইডিয়া এক্সচেঞ্জ সেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় কিশোর-কিশোরীদের সামাজিক ও সাংস্কৃতিক বাধা, স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ পরিবেশ তৈরি এবং যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও কার্যকর SRHR কার্যক্রম পরিচালনার জন্য যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, যুবদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী Community of Practice (CoP) গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে SRHR বিষয়ে জ্ঞানভিত্তিক উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রায় ২০ থেকে ২৫ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজিত এ কনফারেন্সে বিভিন্ন অভিজ্ঞতা ডকুমেন্টেশন, সমস্যা বিশ্লেষণ এবং সমাধানভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি ও প্রতিফলন শেয়ার করেন। আয়োজকরা জানান, “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতেও যুবদের নিয়ে এ ধরনের অংশগ্রহণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?