- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৮ পিএম
যবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
যবিপ্রবি প্রতিনিধি:
'থিংক হোলথ, থিংক ফার্মাসিস্ট' স্লোগানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফার্মেসী বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ই সেপ্টেম্বর) দুপুর দুইটায় যবিপ্রবিতে ঔষধী গাছ রোপণ কর্মসূচির মাধ্যমে এ দিবস পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মোছাঃ ফারজানা সুলতানা, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর মজুমদার সহ বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী ও ফার্মেসী অ্যাসোসিয়েশনের ভিপি, জিএস সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, প্রতি বছর ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী "ওয়াল্ড ফার্মাসিস্ট দিবস" পালিত হয়। তারই ধারাবাহিকতায় যবিপ্রবিতে এ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "Think Health, Think Pharmacist"।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!