- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ০৭:৪৪ পিএম
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ২৫ ও ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, আলোকসজ্জা এবং ২৬ মার্চ প্রত্যুষে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান বলেন, জাতীয় এই দিবসগুলো আমাদের গৌরবের। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে এবং যথাযথ গুরুত্বের সাথে দিবসগুলো পালন করতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করছে। প্রতিটি কর্মসূচি যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দিবসগুলো উদযাপনে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!