- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ০৬:৩৮ পিএম
গলাচিপায় দুই সেতু নির্মাণে ধীরগতি, দুই বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ও গজালিয়া ইউনিয়ন ইউনিয়নের দুটি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ ছয় বছরেও শেষ হয়নি। একাধিকবার সময়সীমা ও ব্যয় বাড়ানো হলেও দুই বছরের কাজ ৬ বছরেও শেষ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালে নলুয়াবাগী নদীর ওপর ৩১৫ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়, যার ব্যয় ধরা হয় ৫৬ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফা সময় বাড়ানোর পর কাজ এখনও অসম্পূর্ণ। বর্তমানে সেতুর কিছু অংশে নির্মাণ চললেও পূর্ণাঙ্গ অবকাঠামো দাঁড়ায়নি। একই উপজেলার গজালিয়া নদীর ওপর ভাঙা পুরোনো ব্রিজের জায়গায় ২০২১-২২ অর্থবছরে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই পাড়ের বেজমেন্ট ছাড়া দৃশ্যমান অগ্রগতি নেই। স্থানীয়রা জানান, মাঝনদীতে এখনও সেতুর মূল কাঠামোর কাজ শুরু হয়নি। বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশ ও কাঠের পাটাতন বসিয়ে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তাদের অভিযোগ, কাজ ধীরগতিতে চলছে। কখনো কাজ বন্ধ, কখনো সীমিত পরিসরে চলায় প্রকল্প বারবার পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন গোলখালী, নলুয়াবাগী, গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ। শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, প্রকল্প বাস্তবায়নের পথে কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা ছিল। তাই কাজ শেষ হতে দেরী হচ্ছে। তবে সেতু দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি শীতের আমেজ শেষ হতে না হতেই পটুয়াখালী জেলাজুড়ে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার...
-
সোহাগ হাওলাদার, বরগুনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনা সদর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন স্থানীয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!