- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ০৬:৩৯ পিএম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে গৌরনদীতে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালের গৌরনদীতে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র পক্ষ থেকে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
নিষিদ্ধ ঘোষিত গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের সংযম ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় আনন্দ ইসলাম জিহাদ মিয়াসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
ছাত্রলীগ নেতা জিহাদ মিয়া বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাত্রলীগ নেতা আরো জানান বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ অনুপ্রেরণায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি শীতের আমেজ শেষ হতে না হতেই পটুয়াখালী জেলাজুড়ে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার...
-
সোহাগ হাওলাদার, বরগুনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনা সদর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন স্থানীয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!