নারীর দিবসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার করলেন পুরুষরা


সোহাগ হাওলাদার, বরগুনা: 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনা সদর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন স্থানীয় পুরুষরা। এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহযোগিতা এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় জাগোনারী ‘উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার (১০ মার্চ) সকালে বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। 


এ কর্মসূচিতে নারীদের সিমুলেশন গেম, তরুণ-তরুণীদের রচনা প্রতিযোগিতা, নারী-পুরুষদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং সমতা ও সম্মান প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকারের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি। সভাপতিত্ব করেন পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউডিএমসি সদস্য তাসলিমা এলেনুর এবং লাঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসা. আয়শা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উইলি প্রকল্পের নারীদলের সদস্য এবং প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে নারী-পুরুষ উভয়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার ও সমাজে সমতা ও সম্মানের ভিত্তিতে নারীকে এগিয়ে নিতে সবাইকে সচেতন হতে হবে। 


এ বিষয়ে জাগোনারীর উইলি প্রকল্প ব্যবস্থাপক শুক্লা মুখার্জ্জী বলেন, জাগোনারী'র উইলি প্রকল্প মূলত পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করে। নারীরা পুরুষের পাশাপাশি সকল কাজে যাতে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে নিশ্চিত করার জন্যই আমরা বিভিন্ন সচেতনামূলক প্রশিক্ষণমূলক কাজ করে থাকি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আজকের অনুষ্ঠানে পুরুষরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার করেছেন।


প্রধান অতিথির বক্তব্যে জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি নারীর সমমর্যাদা ও সমমজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে এখনও অনেক নারী বৈষম্যের শিকার হন। প্রান্তিক নারীদের অনেকেই তাদের অধিকার সম্পর্কে সচেতন নন। উইলি প্রকল্পের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?