- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ০৭:৪৬ পিএম
যবিপ্রবিতে বীর প্রতীক তারামন বিবি হলের অন্তঃহল বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ শুরু
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ শুরু হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বীর প্রতীক তারামন বিবি হলে “তারাদের ক্রীড়ানন্দন” শীর্ষক নামে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর প্রতীক তারামান বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন।
উদ্বোধনীর আগে হলের জিমনেসিয়াম ও শিক্ষার্থীদের অংকিত “জুলাইয়ের ক্যানভাস” নামক দেয়াল পত্রিকা উদ্বোধন করা হয়। এছাড়াও হলের শিক্ষার্থীদের জন্য চা চক্র আয়োজন করে হল প্রশাসন। এবারের ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এ বীর প্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারম, দাবা, বাস্কেট বল নিক্ষেপ, টেবিল টেনিস, লুডু ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। আমাদের কাজ সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া, তবে নিজেদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষার্থীদের নিজেদেরই। হলে থাকার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এই হল ও বিশ্ববিদ্যালয়কে নিজেদের মনে করে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বীর প্রতীক তারামন বিবি মুক্তিযুদ্ধের এক অনন্য ও সংগ্রামী ইতিহাস, যা আমাদের জন্য চরম গৌরবের। তার নামে নামাঙ্কিত এই হলের শিক্ষার্থীরাও নিজেদের দক্ষতা, পেশাগত জ্ঞান ও মানবিক গুণাবলী দিয়ে দেশকে গৌরবান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও সমান ও বীরত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। সেই অর্জনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়তে হলে নিজেদের আগে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং একাডেমিক ও কো-কারিকুলার কার্যক্রমের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত স্বাধীনতাকে কোনোভাবেই স্বেচ্ছাচারিতায় রুপ নিতে দেওয়া যাবে না; বরং নিজেদের বিবেক ও দায়বদ্ধতার জায়গায় অটল থাকতে হবে। যাবতীয় নেতিবাচকতা পেছনে ফেলে ইতিবাচক দিকগুলো লালন করতে হবে। নিজেদের স্বচ্ছতা ও সততার মাধ্যমে আমাদের ছাত্রীরা একদিন দেশ ও বিশ্বমঞ্চে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' ২০১৯, ২০২০ ও ২০২১...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।কেশবপুর উপজেলার সন্যাসগাছা কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে ভায়া (VIA) ক্যাম্প...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে তিন দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!