- প্রকাশিত: ২ আগস্ট ২০২৬ ১২:৩৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
যবিপ্রবি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৫ই আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯:৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত এক 'বিজয় র্যালি' অনুষ্ঠিত হবে। সকাল ৯:৫৫ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটা ও ১০:০০টায় টিএসসি ভবনের ৩য় তলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়ও, সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘জুলাই ২০২৪ গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। বাদ যোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও শহীদদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এবং বিকালে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও...
-
# এক শিক্ষকের নামই রয়েছে ৭ টি গবেষণাপত্রেরোকাইয়া: যবিপ্রবি প্রতিনিধি গবেষণাপত্রে লেখকত্ব বা প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে সমস্যা, তথ্যসূত্র বা রেফারেন্স সংক্রান্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!