গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াচ, বিজয় মেলাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।


আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সূয্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৬টায় দিবসের সূচনা লগ্নে ৩১বার তোপধ্বনি দেয়া হয়।


সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রমাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ শ্রদ্ধা জানান। এরপর  


মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, এলজিইডি, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, সড়ক ও জনপদ বিভাগ, বিএনপি, জাকের পার্টি, এনিসিপি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ সরকারী কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


এরপর সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ। এরপর তারা সালামগ্রহন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন। এরপর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ও দৃষ্টিনন্দন কুচকাওয়া প্রদর্শন করে।


এরপর সকাল সাড়ে ১০টায় স্থানীয় পৌরপার্কে ফিতা কেটে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ মেলায় ২০টি ষ্টলে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে (জয় বাংলা পুকুর পাড়ে) পুষ্পস্তবক অপর্ণ, দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা দেয়া হয়।


এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশ করা হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল সমজিদ, মন্দির, গির্জা, প্যাগাডো ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।


অন্যদিকে, বেলা ২টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থা ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠিত হয়।


অপরদিকে, সকাল ১১টা ও সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন, বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় পৌরপার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?