- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ০৭:৪৩ পিএম
কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, মৎস্য চাষ আমাদের জন্য একটা কার্যকরী অর্থনীতি হতে পারে। যদি আমাদের প্রত্যেকটা পুকুর, জলাশয়, খাল-বিলকে আমরা মৎস্য চাষ উপযোগী করতে পারি ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় গৌরনদীতে সরকারী/প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন শেষে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকারের যতগুলি জনসেবা বিভাগ আছে। প্রত্যেকটি জনসেবার বাৎসরিক তৎপরতার একটা হিসাব যাতে আমরা নিতে পারি। সেটার জন্য আমি একটা মিট দ্যা প্রেস নামক আইডিয়া গ্রহন করেছি। যেখানে মৎস্য বিভাগ, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন দপ্তর মিট দ্যা প্রেস আয়োজন করবে। যাতে সাংবাদিকরা জনগণের কাছে তাদের জবাবদিহিতার দায়িত্বটা নিতে পারে। আমাদের বিশ্বাস যতটুকু সামর্থ্য আমাদের আছে এটা ঠিক মতো কাজ লাগাতে পারলে আমরা হয়তো অনেক কিছুই করতে পারবো ।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' ২০১৯, ২০২০ ও ২০২১...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।কেশবপুর উপজেলার সন্যাসগাছা কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে ভায়া (VIA) ক্যাম্প...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে তিন দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!