- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ০৯:১৪ পিএম
"Bay of Bengal Conversation 2026" এ অংশ নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ
আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থী হলেন কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান শাওলি (২০১৯-২০), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. আজম খান (২০১৮-১৯), লোকপ্রশাসন বিভাগের গোলাম রাব্বানী মারুফ (২০২০-২১), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনন্যা সাহা রায় বৃষ্টি (২০২১-২২) এবং লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার (২০২২-২৩)।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিত এবারের সংলাপের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
শনিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। বঙ্গোপসাগরকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সংলাপে অংশ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা অর্জন করছেন।
অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, "এটি একটি নতুন ধারার আন্তর্জাতিক প্রোগ্রাম। এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিভিন্ন আলোচনা থেকে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিষয়ে নানা দিকনির্দেশনা পেয়েছি, যা বাস্তব জীবনে কাজে লাগাতে পারব।"
তাঁরা আরও বলেন, বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় তাঁদের চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।
এবারের তিন দিনব্যাপী আয়োজনে শতাধিক দেশের অংশগ্রহণকারী, দুই শতাধিক বক্তা এবং তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও আস্থাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার...
-
ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে।...
-
শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা কিংবা পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করা একজন শিক্ষকের দায়িত্ব সাধারণত এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!