শিরোনামঃ

ইউপি প্রশাসকের মতবিনিময় সভা



গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


​বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এসএম জাহাঙ্গীর আলম।


এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মামুন হোসেনের সঞ্চালনায় ​পরিচিতি সভায় বার্থী  ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, জনসেবার মান উন্নয়ন এবং এলাকার সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নতুন প্রশাসকের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা ব্যক্ত করেন এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।


​অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন , গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সদস্য কাজী আল আমীন, প্রভাষক মিন্টু লাল মাঝি , সিনিয়ার বিএনপি নেতা কাজী সারোয়ার, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাদী, কাজী কালাম, জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, ছাত্র নেতা রাজিব খান, ইমরান খান, ইত্তেসাম পারভেজ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অভিনাষ বাড়ৈ সৌরভ সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষকমণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় ইউপি প্রশাসক এসএম জাহাঙ্গীর আলম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ড তরান্বিত করা সহ সর্বস্তরের জনগণকে সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করার কথা ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?