- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ মে ২০২৬ ০৩:০৬ পিএম
ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং
ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় “প্রথম বার্ষিক স্টেকহোল্ডার সভা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে রেডঅরেঞ্জ, সহযোগিতায় ছিল এপ্লিফাই চেইঞ্জ এবং বাস্তবায়নে ছিল এ্যাসোসিয়েশনস অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস)।
প্রকল্পের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত এবং টেকসই করার লক্ষ্যে আয়োজিত এ মিটিংয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন স্টেকহোল্ডার, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশীদাররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আভাসের ডিরেক্টর (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়রে উপপরিচালক মেহবুব মোর্শেদ, এবং আভাস এসআরএইচআর ফোকাল মোঃ আলী আহসান।
মিটিংয়ে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার , কৈশোরকালীন স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পের প্রভাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অর্জন ও শিখন উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ প্রদান করেন। গ্রুপ আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও কার্যকর করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা উঠে আসে।
বক্তারা বলেন, তরুণদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি সহায়ক সামাজিক পরিবেশ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিটিং শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার এবং কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!