- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১১:৪৯ এএম
ভোলায় সফল ফ্রিল্যান্সারদের সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যৌথ উদ্যোগে “শিক্ষিত বেকার যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় ভোলা জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মাসুদ আলম এবং প্রকল্প পরিচালক জনাব মানিকহার রহমান।
সভাপতিত্ব করেন ভোলা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, সরকারের এই যুগোপযোগী উদ্যোগ দেশের তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করছে এবং ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
সফল প্রশিক্ষণার্থীরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনলাইন আয়ের সাফল্যের গল্প তুলে ধরেন। ভোলা জেলায় গত আড়াই বছরে ৯টি ব্যাচে প্রায় ৪০০জনের বেশি প্রশিক্ষণ নিয়েছে যার মধ্যে ২৮০+জনের বেশি আর্নিং করেছে। এই জেলার সর্বোচ্চ আয়কারীর ইনকাম ১৮,০০০ ডলারের বেশি আছে।
৪০% মেয়ে প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেছে।
অনুষ্ঠানের সঞ্চালক ও আয়োজক ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান জনাব কিশোর চন্দ্র বালা, যিনি সকল অতিথি, কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!