- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:৩৬ পিএম
ভোলায় নৌবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১২-১০-২০২৫) ভোলাস্থ লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে, ডাওরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
উক্ত অভিযানকালে লালমোহন চরলক্ষীর মাদক ব্যবসায়ী মোঃ শরীফ এবং মোঃ সাগরকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১৭৪ পিচ ইয়াবা এবং ব্যবসায় ব্যবহৃত ৫০ হাজার ৫৬০ টাকা টাকা পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদক ও টাকাসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!