- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ০৭:৪৭ পিএম
ভোলায় জমি দখল নিয়ে সংঘর্ষ, নাটকীয় মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন
আমির হামজা, ভোলা
ভোলার আলিনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইয়ানুর বেগম তার পরিবারের ওপর প্রতিবেশীদের হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেছেন।
ইয়ানুর বেগম সংবাদ সম্মেলনে জানান, তাদের ভোগদখলীয় বাড়ির জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে প্রতিবেশী ইসমাইল হোসেন বাবুল ও এমরান হোসেনসহ কয়েকজন। জমি দখলের চেষ্টায় তাদের ওপর একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “গত ২ অক্টোবর প্রশাসনের সহযোগিতা চেয়ে আমরা সংবাদ সম্মেলন করি। এর জের ধরে গত শনিবার এমরান ও বাবুলের নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের সামনে একটি নাটকীয় মানববন্ধন করা হয়। যেখানে আমাদের মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হয়। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এদিকে ইয়ানুর বেগমের ছেলে নাজিম উদ্দিন আলম জানান, ২০১৯ সালে তার বোন নাজমিন আক্তার স্কুলে যাওয়ার পথে তৎকালীন ইউপি সদস্য মাকসুদ সিকদারের ছেলে জুবায়ের হোসেন মিম তাকে উত্ত্যক্ত করায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। ওই মামলায় জুবায়ের এক মাস ১৮ দিন কারাভোগ করেন।
নাজিম উদ্দিন অভিযোগ করেন, “এরপর থেকেই আমাদের পরিবারকে হেয় করার জন্য মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের নামে কোনো মাদক মামলা নেই। আমরা প্রশাসনের কাছে এই মিথ্যা অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
ভুক্তভোগী পরিবার জানান, তারা বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে তারা আইনগত সহায়তা চাইছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!