- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৭:০০ পিএম
ভোলায় গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলায় গনিত পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (০৪ মে) সকালে ভোলা শহরের পৌর ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকির মেয়ে। সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। সে বাবা-মায়ের সঙ্গে ১০ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, সোমবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বায়না করে তার মা'কে বাজারে পাঠান চৈতি। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা বাজার থেকে ফিরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
চৈতির মা সোনিয়া বেগম বলেন, গতকাল ৩ মে রবিবার চৈতির গনিত পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে বাড়িতে এসে জানায় তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পরেন। চৈতির মন খারাপ ছিলো কিন্তু তাদের বুজতে দেয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর থানার ওসি মোঃ মনির হোসেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!