- প্রকাশিত: ৭ মে ২০২৬ ০৯:৫৩ পিএম
ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত
বরিশাল, ৮ মে— ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এ কে এম আজহার উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ (৮ মে) বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে তার প্রতিষ্ঠিত শিক্ষা ট্রাস্ট ও পরিবারের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদে বাদ আসর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশু ও অসহায় মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এ কে এম আজহার উদ্দিন ১৯৩৫ সালের ২২ ডিসেম্বর বরিশালের দক্ষিণ আলেকান্দাস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ৮ মে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ছাত্রজীবনে তিনি আছমত আলী খান ইনস্টিটিউট (এ কে স্কুল)-এর দশম শ্রেণির ছাত্র ও জেনারেল ক্যাপ্টেন ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি বরিশালে তার নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৩ সালে বরিশাল কিশোর মজলিস ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে তার শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে ১৯৫৯ সালে বরিশাল কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয়, ১৯৭১ সালে এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ১৯৮৫ সালে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রয়াতের মেঝ ছেলে আবু বকর ছিদ্দিক সোহেল বরিশালবাসীর কাছে তার পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!