- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১০ মে ২০২৬ ০৬:৩৩ পিএম
ভাঙা সড়ক মেরামতে এগিয়ে এলেন বিএনপি নেতা গোলাম মোস্তফা
বরিশাল সদর উপজেলার হিজলা-মেহেন্দিগঞ্জ ব্যস্ত সড়কের ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে চুড়ামন আদম আলী দাখিল মাদ্রাসার সামনে সড়ক ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় হাজারো মানুষের চলাচল এবং যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে ভাঙা সড়কের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য বরিশাল জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বরিশালের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ নং ওয়ার্ডের রামকাঠী রাঢ়ি এলাকায় অবস্থিত এ সড়কটি ৪ নং ওয়ার্ড চর হবি নগর, ৬ নং ওয়ার্ড পান বাড়িয়া জগৎদল এবং ৯ নং ওয়ার্ড রাজাপুর ও ছোট রাজাপুর এলাকার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘ বছরেও সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন।
এ অবস্থায় জনগণের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা সড়ক মেরামতের কাজ শুরু করেন গোলাম মোস্তফা। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!