- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ০৯:৫৫ পিএম
টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলা খাওয়ার লোভ দেখিয়ে ৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাকির হোসেন শেখ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৩ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধর্ষণ চেষ্টার শিকার ৯ বছর বয়সী শিশুটি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের ছবুরুন্নেছা কওমিয়া মহিলা মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।
আর অভিযুক্ত জাকির হোসেন শেখ পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। আগামী পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডের তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন। এছাড়া তিনি তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায়ও বসবাস করেন।
শিশুটির চাচা মোহাম্মদ জালাল খান জানান, শুক্রবার দুপুরের দিকে ওই মাদ্রাসা ছাত্রী পানি আনতে গেলে অভিযুক্ত জাকির হোসেন তাকে কলা খাওয়ানোর কথা বলে নিজের ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার দেয়। একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে ওই শিশুর চিৎকার শুনে দরজায় ধাক্কা দেন মা। তখন জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে পুনরায় দরজা বন্ধ করে দেন।
তিনি আরো বলেন, পরে বিষয়টি শিশুটির মামাকে জানানো হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা বলেন, দুপুরে খাওয়ার সময় শিশুটিকে চাপকল থেকে পানি আনতে বলি। তখন সে পানি আনতে গেলে কলা খাওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভুক্তভোগী ওই শিশুর মা বলেন, “আমার নাবালিকা মেয়ের সঙ্গে যে ঘটনার চেষ্টা করা হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাকির হোসেন শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!