শিরোনামঃ

তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎ 

‎

‎

‎রুরাল জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি, আরজেডিএস (RJDS) এর আয়োজনে বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

‎

‎এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, স্টার নিউজের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, গ্রামীণফোনের সাবেক এরিয়া ম্যানেজার মাহমুদ হাসান শহীদ, সাইবার এক্সপার্ট কুমার কাকন উজ্জ্বল ও জায়েদ ইবনে হারুন।

‎

‎আয়োজন ব্যবস্থাপনায় ছিলেন আরজেডিএসকর্মী সুব্রত ঢাকী, সৈয়দ জিহাদ হোসেন ও সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক (সাব্বির), সাধারণ সম্পাদক আল আমিন গাজীসহ অন্যান্যরাও।

‎

‎কর্মশালায় বেসিক জার্নালিজম, সাইবার সিকিউরিটি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও এর কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এরপর অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া সকল সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

‎

‎এসময় অংশগ্রহণকারী সাংবাদিকরা এমন সময়োপযোগী ও সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা অব্যাহত রাখার প্রত্যাশাও জানান তারা।





এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?