- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ০৭:৫৯ পিএম
আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও ১৫ তলা ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা চেয়ে বিসিসিতে এলাকাবাসীর আবেদন
বরিশাল :
বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের ৫০ নম্বর আলেকান্দা এলাকায় একটি ১৫ তলা ভবন নির্মাণ প্রকল্প নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এ প্রকল্পের কার্যক্রমের বিরুদ্ধে আদালতে মামলা ও নিষেধাজ্ঞার আদেশ থাকার কথা উল্লেখ করে নির্মাণকাজসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গত ৯ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষে কয়েকজন ব্যক্তি। আবেদনে আদালতের বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পটির সব কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, আলেকান্দা এলাকার ওই কনডোমিনিয়াম প্রকল্পে ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিরোধের জেরে বরিশালের বিজ্ঞ সিভিল জজ আদালতে ৩০৩/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। আদালত এ বিষয়ে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলেও আবেদনে দাবি করা হয়।
এলাকাবাসীর আবেদনে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞার আদেশের অনুলিপি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। তাই আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পটির নির্মাণকাজসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে সিটি করপোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আবেদনকারীদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বরিশাল সিটি করপোরেশন।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট সংস্থা তাদের অনুমোদন দিচ্ছে না,...
-
বরগুনা প্রতিনিধি:শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীল মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বরগুনা সদর উপজেলার নলী মুসলিম উচ্চ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!