শিরোনামঃ

মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই অসুস্থ হন মা পরে তিনি মারা যান। এরপর একই কবরস্থানে দাফন করা হয় মা ও ছেলেকে।


আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে।


মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।


মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে 


১৫ গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির (৫০) নিহত ও শতাধিক যাত্রী আহত হন। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন।


পরে আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহত ইলিয়াস ফকিরের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এরপর বেলা ১১ টার দিকে নিহত ইলিয়াস ফকিরের মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান। এরপর পারিবারিক কবরস্থানে ছেলের কবরের পাশে মা হাসিনা বেগমকে দাফন করা হয়।


মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বলেন, ছেলে ইলিয়াস ফকিরের মৃত্যুর শোক সইতে না পেরে মা হাসিনা বেগমের মৃত্যু হয়েছে। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। মা ও ছেলেকে পাশাপাশি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?