- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ০৫:১৩ পিএম
বরিশালে আইসিডিএর বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বরিশালে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)-এর বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বান্দ রোডে বরিশাল ডিসি ঘাটসংলগ্ন দি রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতে আইসিডিএর আজীবন সদস্য ডা. সৈয়দ হাবিবুর রহমান, কার্যকরী পরিষদের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, পিকেএসএফের সাবেক মহাব্যবস্থাপক মো. শাহ আলম মৃধা, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রঞ্জন কর্মকার, রানের নির্বাহী পরিচালক রফিকুল আলম এবং সিডিএসের নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নাসহ প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। এছাড়া বক্তব্য দেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ।
সভাপতির অনুমতিক্রমে সংস্থার বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, পরিচালক (আর্থিক সেবা ও কার্যক্রম) ইউসুফ আলী হাওলাদার এবং প্রধান নিরীক্ষা কর্মকর্তা আবু মো. আলী রেজা। পরে বিভিন্ন প্রতিবেদনের ওপর ব্যাখ্যা দেন সংস্থার সভাপতি আনোয়ার জাহিদ।
প্রতিবেদন অনুমোদনের পর বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন সংস্থাটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ।
সম্মেলনের শেষপর্যায়ে নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি আনোয়ার জাহিদ।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট সংস্থা তাদের অনুমোদন দিচ্ছে না,...
-
বরগুনা প্রতিনিধি:শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীল মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বরগুনা সদর উপজেলার নলী মুসলিম উচ্চ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!