- প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:০৫ পিএম
স্ত্রী-সন্তানদের সাথে দেখা করতে আর ভারত যাওয়া হলো না গোপালগঞ্জের রথিকান্ত জয়ধরের
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ভারতে অবস্থানরত স্ত্রী-সন্তানদের সাথে দেখা করতে ভারতে যেতে চেয়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রথিকান্ত জয়ধর (৪৬)| এজন্য নিজের বসত ভিটা আর জমিজমা বিক্রিও করে দিয়েছিলেন। কিন্তু তার সেই আশা আর পূরণ হলো না। ভারত যাবার আগেই ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করলো পুলিশ|
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর থানা পুলিশ পুলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে রথিকান্ত জয়ধরের মরদেহ উদ্ধার করে| পরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে|
রথিকান্ত জয়ধর কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপর ইউনিয়নের পলোটানা গ্রামের দেবন্দ্রনাথ জয়ধারের ছেলে| তিনি ৪ সন্তানের জনক|
জানাগেছে, ৮ বছর আগে রথিকান্ত জয়ধরের স্ত্রী উজ্জলী জয়ধর (৪০) স্বামীর সম্মতিতে তার ৪ সন্তান রতন জয়ধর (২২), নয়ন জয়ধর (১৫), রত্না জয়ধর (১৮) ও রিয়া জয়ধরকে (১২) নিয়ে ভারতের কলকাতায় চলে যান| এর মাঝে রথিকান্ত কয়েকবার কলকাতায় বেড়াতে গিয়েছিলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বসতবাড়ি আর জমিজমা বিক্রি করে টাকা নিয়ে রথিকান্ত জয়ধর কলকাতার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন| বৃহস্পতিবার রাতে মহেশপুর থানা থেকে রথিকান্ত জয়ধরের মৃত্যুর খবর তার ছোট ভাই রণজিৎ জয়ধরকে জানানো হয়| খবর পেয়ে রণজিৎ জয়ধর রাতেই মহেশপুরে গিয়ে তার ভাই রথিকান্ত জয়ধরের মরদেহ শনাক্ত করেন|
রণজিৎ জয়ধর বলেন, মঙ্গলবার সকালে কলকাতায় যাওয়ার কথা বলে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যায়| তবে সে কার সঙ্গে কোন পথে কলকাতায় যাবে সেটি আমাদের জানায়নি| বৃহস্পতিবার রাতে পুলিশের মাধ্যমে রথিকান্তের মৃত্যুর খবর জানতে পাই|
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে রথিকান্ত জয়ধরের মরদেহ উদ্ধার করা হয়| পরে ঝিনাইদাহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়| আমরা মরদেহের সাথে একটি বাংলাদেশি পাসপোর্ট পেয়ে রথিকান্তের ঠিকানা শনাক্ত করি|
তিনি আরও বলেন, রথিকান্ত জয়ধরের বুকে গুলির চিহ্ন রয়েছে| তবে কারা গুলি করেছে সেটি এখনো শনাক্ত করা যায়নি| এ বিষয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে| মামলাটির তদন্ত চলছে|
মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, জমিজমা বিক্রি করে অনেকেই দালালের মাধ্যমে ভারতে যাওয়ার পথে প্রতারিত হয়| অনেকের আবার জীবন চলে যায়| এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত|
রথিকান্ত জয়ধর কার মাধ্যমে কলকাতা যেতে চেয়েছিল বা তার প্রকৃত হত্যার রহস্য উন্মোচনের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!