- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৬ পিএম
সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে কেশবপুরে র্যালি ও আলোচনা সভা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় সর্পদংশন প্রতিরোধ, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সঠিক সময়ে হাসপাতালে নেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ডা. রেহনেওয়াজ সভাপতিত্ব করেন। এ সময় তিনি সর্পদংশনের ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নেওয়া এবং যথাযথ চিকিৎসা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সর্পদংশনের ঘটনা ঘটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের ইতিহাস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক যেন আবারও ফিরে এসেছে একটি প্রতীকী জায়গায়—ঢাকা বিশ্ববিদ্যালয়...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে নামধারী সাংবাদিক ব্যক্তিকে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি এলাকায় আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!