- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩ এএম
গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত-১
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কাজীর ছেলে।
ওসি রোকনুজ্জামান জানান, মোটর সাইকেল করে আশরাফ ফারুকী লিটন কাশিয়ানী থেকে নিজ বাড়ি পোনা গ্রামে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে তিনি মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ ফারুকী লিটন মারা যান।
ওসি আরো বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!