- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৫ পিএম
জেলা প্রশাসক কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, সাংবাদিক নামধারী দুই ব্যক্তি আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে নামধারী সাংবাদিক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক দুজন হলেন মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। রিয়াজ নিজেকে ‘ক্রাইম পেট্রোল’ নামের একটি পত্রিকার প্রতিনিধি এবং শহীদ নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কাজ চলাকালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কক্ষের বাইরে দুজন ব্যক্তি প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করছেন। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নজরে আসে।
পরে তাদের তল্লাশি করে মো. রিয়াজ উদ্দিনের জামার বুক পকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এনডিসির দাবি, ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং চালু ছিল এবং তিনি গোপনে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ধারণ করছিলে
এনডিসি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুজনই নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হয়। তাদের পুলিশে দিয়ে দেওয়া হয়েছে।
তবে আটক রিয়াজ উদ্দিন ও শহীদ বাদশা সবুজের দাবি, তারা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগের বিষয়ে একাধিক কর্মকর্তার টেবিলে পাঠানোয় তারা হয়রানির শিকার হন বলে দাবি করেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে অফিসের কর্মীরা তাদের ভেতরে প্রবেশে বাধা দেন।
গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে তারা ভুল হয়েছে বলে স্বীকার করেন।
এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের ইতিহাস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক যেন আবারও ফিরে এসেছে একটি প্রতীকী জায়গায়—ঢাকা বিশ্ববিদ্যালয়...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে নামধারী সাংবাদিক ব্যক্তিকে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি এলাকায় আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!